হাকীম মাওলানা আশরাফ আলী প্রাথমিক ইন্টারভিউধাপ ২ — দ্বিতীয় অংশ ← নিয়ম দেখুন
হোম › নিয়োগ ও ইন্টারভিউ › ধাপ ২
🪜 ধাপ ২ · দ্বিতীয় অংশ

লিভারটোন আসলে কী উপকার করবে?

এবার আগের চেয়ে আরও সুন্দর ও গুছিয়ে উপস্থাপন করতে হবে। প্রথম ধাপের কথাগুলোই এখানে আরও গভীরে গেছে।

🆕

ধাপ ১-এর তুলনায় এই ধাপে যা নতুন —

📞 পরিস্থিতি: পুরাতন রোগীর ফলোআপ 👨👩 পুরুষ / মহিলা সংস্করণ 💵 অফারের ক্রম — ৩০০ → ৩০ নগদ → ৩০ বাকি 🎁 ৭ দিনের গ্যারান্টির অফার 🥄 খাওয়ার নিয়ম 💰 দাম কেন কম — ৩ কারণ 👑 হুজুরের পরিচয়পত্র লিভারের পরিচয় (দেড় কেজি, ৫০০+ কাজ) বাবুর্চির উপমা পিত্তরস ও চর্বি লিভারে ব্যথা হয় না ঘরের কথা — মা, বাবা, ছেলেমেয়ে নিজেকে দোষ দেবেন না শিকড় বনাম ডাল সময়সীমার টেবিল কাদের দরকার আপত্তির জবাব ট্রায়াল প্যাক ও ৭ দিনের গ্যারান্টি হটলাইন

🎯 এই ধাপে আপনার কাজ

🤝 সম্ভাষণ — 📞 পুরাতন রোগীর ফলোআপ কল

যিনি আগে আমাদের অন্য কোনো ওষুধ খেয়ে উপকার পেয়েছেন — তাঁর খোঁজখবর নিচ্ছেন। এবার তাঁকে লিভারটোন নেওয়ার জন্য বোঝাবেন, নিজের ও পুরো পরিবারের জন্য।

কৌশল ও টেকনিক চারটি ধাপেই এক — চারটি আকর্ষণ ও অফারের ক্রম। শুধু পরিস্থিতি বদলায়, তাই কথার ধরনও একটু বদলায়।

📞 এই ধাপের পরিস্থিতি
🧑‍💼
আপনিআসসালামু আলাইকুম ভাইজান। আমি হাকিম মাওলানা আশরাফ আলী সাহেবের কল সেন্টার থেকে বলছি। আগে যে ওষুধটা নিয়েছিলেন, এখন কেমন আছেন?
🧔
রোগীওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, ওষুধে উপকার পেয়েছি।
🧑‍💼
আপনিআলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগল।
🎯 প্রথম আকর্ষণ
🧑‍💼
আপনিভাইজান, আপনার জন্য আমাদের কাছে আরেকটি মহামূল্যবান জিনিস আছে। হুজুর ব্যাপকভাবে এটা নিয়ে সারাদেশে কাজ করতেছেন। আপনার এটা খুব দরকার। শুধু দরকারিই না — এটা প্রতি মাসে আপনার অনেক টাকা বাঁচিয়ে দেবে।
🧑‍💼
আপনিএটা লিভারটোন — লিভারের ওষুধ। এটা সবসময়ই খাবেন। আর শুধু আপনি না, পুরো পরিবারের জন্য নেবেন।
🧔
রোগীপরিবারের সবার জন্য কেন?
🧑‍💼
আপনিআজকাল ভেজাল খাবারে সবারই লিভার দুর্বল হয়ে যাচ্ছে। লিভার ঠিক থাকলে বাকি রোগব্যাধিও কমতে থাকে। হুজুর বলেন — রোগ যা-ই হোক, সবার আগে লিভারটোন।

যিনি আগে উপকার পেয়েছেন, তাঁর কাছে আস্থা তৈরিই আছে — এখানে বোঝানো সবচেয়ে সহজ।

💵 দ্বিতীয় আকর্ষণ — অফার
🧑‍💼
আপনি৩০০ টাকার পুরো প্যাকটা নিয়ে নিন, ৭ দিনের গ্যারান্টিসহ। সাত দিন খেয়ে উপকার না পেলে ফেরত দেবেন, টাকা দিতে হবে না।
🧑‍💼
আপনিআর যদি আগে অল্প করে দেখতে চান — ৩০০ টাকার জিনিস মাত্র ৩০ টাকা দিয়ে শুরু করতে পারবেন। কম নিয়ে দেখবেন, আমরা কথায় আর কাজে ঠিক আছি কি না।
🏛️ তৃতীয় আকর্ষণ — পরিচয় ও বিশ্বস্ততা
🧑‍💼
আপনিআপনি তো আমাদের চিনেনই — হুজুরের নিজস্ব প্রতিষ্ঠান। সারাদেশে চেম্বার ও প্রতিনিধি আছে, এখন এই ওষুধ নিয়েই ব্যাপক ক্যাম্পেইন চলছে।
🕊️ চতুর্থ আকর্ষণ — জোর নেই, সিদ্ধান্ত তাঁর
🧑‍💼
আপনিসব শুনে যদি মনে হয় সত্যিই দরকার — তবেই নেবেন। জোর করার কিছু নেই ভাইজান, সিদ্ধান্ত পুরোটাই আপনার।

এরপরই ওষুধের কথা শুরু করবেন ↓

🪜 অফারের ক্রম — সব পরিস্থিতিতেই এক

  1. আগে পুরো ৩০০ টাকার লিভারটোন "৭ দিনের গ্যারান্টিসহ নিয়ে নিন। সাত দিন খেয়ে উপকার না পেলে ফেরত দেবেন, টাকা দিতে হবে না।"
  2. না নিলে — ৩০ টাকার, নগদে "আচ্ছা, ৩০ টাকারটাই নেন। ৩০০ টাকার জিনিস ৩০ টাকা দিয়ে শুরু করতে পারবেন — এটা তো যে কেউ নিতে পারে।"
  3. ৩০ টাকাও নগদে না নিলে — বাকিতে "আচ্ছা যান, এটা বাকিতেই খান। আপনার জন্য দরকার মনে হচ্ছে, পরে টাকা দিয়েন।"

⚖️ সবসময় আগে নগদে বিক্রির চেষ্টা করবেন। নগদে না হলে বাকি।


🍃 লিভারটোন আসলে কী উপকার করবে?

শরীরের সবচেয়ে বড় নেতা কে জানেন? লিভার।

লিভার হলো শরীরের লিডার। লিডার ঠিক থাকলে সব কর্মীও ঠিক থাকে। লিডার দুর্বল হলে গোটা প্রতিষ্ঠান ভেঙে পড়ে।

আল্লাহ তায়ালা এমনি এমনি লিভারকে এত বড় বানাননি। মস্তিষ্কের পরেই শরীরের সবচেয়ে বড় ও ভারী অঙ্গ এটি — প্রায় দেড় কেজি ওজন। এত বড় একটা কারখানা শরীরের ভেতরে বসানো হয়েছে, নিশ্চয়ই বিরাট কাজের জন্যই।

কী কাজ করে জানেন?

প্রতি মিনিটে আপনার শরীরের প্রায় দেড় লিটার রক্ত লিভারের ভেতর দিয়ে যায়, পরিষ্কার হয়ে বের হয়। দিনে-রাতে চব্বিশ ঘণ্টা, বিনা বেতনে, বিনা ছুটিতে।


🍳 লিভার হলো শরীরের বাবুর্চি

বাজার থেকে যত ভালো মাছ-মাংসই আনেন — বাবুর্চি অসুস্থ থাকলে রান্না ভালো হবে না।

ঘরে খাবার আছে, তবু পেট খালি; দামি খাবার খাচ্ছেন, তবু শরীরে শক্তি নেই। কারণ খাবার খাওয়া আর খাবার কাজে লাগা — এক জিনিস না। মাঝখানের কাজটা করে লিভার।

আরেকটা কথা — চর্বি হজম হয় লিভারের বানানো পিত্তরসে। তাই লিভার দুর্বল হলে একটু তেল-চর্বিওয়ালা খাবার খেলেই পেট ভার, বমি বমি ভাব, গা গুলানো।


⚠️ লিভারের সবচেয়ে ভয়ংকর দিকটা কী জানেন?

লিভারে ব্যথা হয় না।

দাঁতে ব্যথা হলে টের পান। পেটে ব্যথা হলে টের পান। কিন্তু লিভার নষ্ট হতে হতে ৭০ ভাগ শেষ হয়ে যায় — আপনি টেরও পান না। যখন টের পান, তখন অনেক দেরি।

আজকাল আলট্রাসনো করাতে গেলে দশজনের মধ্যে তিন-চারজনেরই রিপোর্টে লেখা আসে "ফ্যাটি লিভার"। অথচ কেউ এর চিকিৎসা করে না। কেন? কারণ ব্যথা নেই। ব্যথা না থাকলে আমরা রোগ মানি না।

👉 ব্যথা হওয়ার অপেক্ষা করবেন না।

তবে সুখবরও আছে — লিভার শরীরের এমন এক অঙ্গ, যে নিজেকে নিজে মেরামত করতে পারে। শুধু একটু সুযোগ আর সাহায্য দরকার। লিভারটোন সেই সাহায্যটাই করে।


💔 এই কথাগুলো কি আপনার ঘরের কথা?

মা সারাদিন রান্না করেন, কিন্তু নিজে দুই লোকমার বেশি খেতে পারেন না। বলেন, "খেতে ইচ্ছা করে না।" → এটা বয়স না। এটা লিভার।

বাবা সকালে ঘুম থেকে উঠেই বলেন, "শরীরটা ভাঙা ভাঙা লাগে।" সারারাত ঘুমিয়েও ক্লান্তি যায় না। → কারণ ঘুমের মধ্যেই শরীরের মেরামতের কাজটা হয়, আর সেই কাজটা করে লিভার।

ছেলেমেয়ে ভাত দেখলেই মুখ ঘুরিয়ে নেয়, চিপস-চকলেট ছাড়া কিছু খায় না। মা কত রান্না করে সামনে বসে থাকেন। → এটা জেদ না। এটা পেটের সমস্যা।

আর আপনি? দাওয়াতে যেতে চান না। লোকজনের সামনে বসতে ভয় লাগে — কখন ঢেকুর উঠে যায়, কখন পেট ডেকে ওঠে। এই অস্বস্তিটা যার হয়, সে-ই বোঝে।


🙏 নিজেকে দোষ দেবেন না

আপনি তো ইচ্ছা করে ভেজাল খাননি। বাজারে যা পেয়েছেন, তা-ই কিনেছেন।

আজকাল আমরা যে কেমিক্যালযুক্ত ভেজাল খাবার খাই, তা লিভারের ওপর রীতিমতো অত্যাচার করে — দুর্বল করে ফেলে, ফ্যাটি লিভার বানিয়ে দেয়।

দোষ আপনার না। কিন্তু ভুগছেন আপনি। আর সমাধানটাও আপনার হাতেই।

❌ বাজারের ওষুধে কেন কাজ হয় না?

বাজারে গ্যাস্ট্রিকের ওষুধ আছে, আমাশয়ের ওষুধ আছে, কোষ্ঠকাঠিন্যের ওষুধ আছে — এভাবে আলাদা আলাদা রোগের আলাদা আলাদা ওষুধ।

কিন্তু লিভারের জন্য শক্তিশালী ওষুধ কেউ বানায় না। বানালেও নামে ভেষজ, ভেতরে কেমিক্যাল।

গাছের ডাল কাটলে আবার গজায় — শিকড় ধরতে হয়।

অন্যরা দেয় রোগের নাম ধরে ওষুধ। আমরা দিই মূল কারণের ওষুধ।

তাই পেটের সমস্যার জন্য যত ভিন্ন ভিন্ন ওষুধই খান — সাময়িক উপকার হবে, স্থায়ী সমাধান হবে না।

হুজুর বলেন — রোগ যা-ই হোক, সবার আগে লিভারটোন।

লিভারটোন কোনো একটা রোগের ওষুধ না। এটা বাকি সব চিকিৎসার ভিত্তি। ঘর বানানোর আগে যেমন ভিত দিতে হয়, তেমন।


✅ লিভার শক্তিশালী হলে কী কী হবে?

এই গভীর ঘুমটাই আসল কথা।

আল্লাহ তায়ালা আমাদের শরীরের ভেতরেই একজন ডাক্তার দিয়ে দিয়েছেন। সে না পারলে তখনই বাইরের ডাক্তারের কাছে যেতে হয়।

লিভারটোন ভেতরের সেই ডাক্তারকে সক্রিয় রাখে — ঘুমের মধ্যেই শরীর নিজের চিকিৎসা নিজে করে নেয়।

আর যে ধরনের খাবারই খান, শক্তিশালী লিভার তা থেকে সর্বোচ্চ পুষ্টি ও শক্তি টেনে নেবে; আর খাবারের বিষ ও কেমিক্যাল যেন রক্তে না মেশে, সেই লড়াইটা করবে। অর্থাৎ খাবারের উপকারটুকু দেবে, ক্ষতি থেকে বাঁচাবে।


⏱️ কবে থেকে বুঝবেন? আনুমানিক

সময়যা টের পাবেন
আধা ঘণ্টায়টক ঢেকুর ও বুক জ্বালাপোড়া বন্ধ
২–৩ দিনেখিদে ও রুচি ফিরে আসে
৭ দিন থেকেপেট পরিষ্কার, ঘুম গভীর
এক মাসেপেটের যাবতীয় সমস্যার বড় অংশ সমাধানের পথে
⚠️

এগুলো আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে অনুমান। একেক জনের শরীর একেক রকম, আর শিফা একমাত্র আল্লাহর হাতে — আমরা শুধু উপকরণ গ্রহণ করি।


👥 কাদের বিশেষভাবে দরকার?


💰 "এত উপকার, অথচ দাম এত কম কেন?"

এই প্রশ্নটা আমাদের সবচেয়ে বেশি শুনতে হয়। উত্তরটা খোলাখুলি বলি।

লিভারের খাঁটি উপাদানগুলো সত্যিই দামি। ছোট পরিসরে বানাতে গেলে এক বোতলের খরচই হাজার টাকা ছাড়িয়ে যায়। তাহলে আমরা পারছি কীভাবে? তিনটি কারণে —

তাই মাত্র ৩০০ টাকায় লিভারটোন আপনার ঘরে পৌঁছে যাচ্ছে।


💚 কম দামের পেছনে একটা উদ্দেশ্যও আছে

লিভারটোনই হুজুরের কোম্পানির পরিচয়পত্র।

আমরা চাই না বড় বড় বিজ্ঞাপনে মডেলের পেছনে টাকা ঢালতে। আমরা চাই — আপনি নিজে কম টাকায় অল্প করে খেয়ে দেখুন। একবার উপকার পেলে হুজুরের প্রতি যে আস্থাটা তৈরি হবে — সেটাই আমাদের সবচেয়ে বড় বিজ্ঞাপন।

এক কথায় — লিভারটোনই হুজুরের মূল পরিচয়। 👑

মানুষ নিজেই বলে — "আমার লাখ টাকার কাজ ৩০০ টাকায় হয়ে গেছে।"

আর হিসাব করে দেখুন — ৩০০ টাকা মানে দিনে মাত্র ১০ টাকা। এক কাপ চায়ের দাম।

অথচ প্রতি মাসে গ্যাস্ট্রিকের ওষুধে কত টাকা যায়? বছরে কয়েক হাজার টাকা খরচ করেও রোগ যায় না — শুধু চাপা থাকে।


🤔 মনে যে প্রশ্নগুলো আসছে

"ভেষজ ওষুধে তো কাজ হতে দেরি লাগে।"
→ লিভারটোনের ক্ষেত্রে না। বদহজম-ঢেকুরের ক্ষেত্রে প্রথম দিনেই পার্থক্য টের পাবেন।

"আগেও অনেক ওষুধ খেয়েছি, কাজ হয়নি।"
→ কারণ আপনি এতদিন রোগের ওষুধ খেয়েছেন, লিভারের ওষুধ খাননি।

"এটা কী দিয়ে বানানো? উপাদান কী কী?"
→ খাঁটি প্রাকৃতিক হার্বস। ফর্মুলাটা হুজুরের নিজস্ব — সেটি আমরা প্রকাশ করি না। তবে এটুকু নিশ্চিত থাকুন, এতে কোনো কেমিক্যাল নেই। একবার খেলেই বুঝবেন — জিভই সাক্ষী দেবে যে আপনি খাঁটি প্রাকৃতিক জিনিস খাচ্ছেন।


🥄 লিভারটোন খাওয়ার নিয়ম

সাধারণ নিয়ম — সকালে খালি পেটে।

প্রতিবার ১০ থেকে ২০ মিলি — এর মধ্যেই রাখবেন। এটা ওষুধের চেয়ে বেশি লিভারের খাবার; বেশি খেলে বেশি উপকার, কম খেলে কম।

পেটে কোনো সমস্যা না থাকলে শুধু সকালে খালি পেটে খাবেন। আর যতদিন পেটের রোগ আছে, ততদিন এক বেলা বা দুই বেলা অতিরিক্ত খাবেন — নিচের ধাপে সেটি বিস্তারিত আসবে।

এক বোতলে বড়দের এক মাস থেকে ৪০ দিন চলে যায়। বাচ্চাদের ক্ষেত্রে দুই মাসও চলে যেতে পারে।

আশা করা যায় এক মাসের মধ্যেই পেটের যে রোগই হোক, লিভার শক্তিশালী হওয়ার কারণে ঠিক হয়ে যাবে।


🍽️ খাবার টেবিলেই রাখুন

মূল নিয়ম সকালে খালি পেটে। তবে সকালে ভুলে গেলে অন্য সময়ও খেতে পারবেন — কোনো সমস্যা নেই।

আর প্রত্যেক বেলা খাবারের পর অল্প অল্প করে খেলে সবচেয়ে ভালো — খাবারগুলো ঠিকঠাকমতো হজম হবে। প্রত্যেক বেলা খেলে কোনো সমস্যা নেই; বরং তখনই লিভারটোনের সর্বোচ্চ উপকার পাওয়া যায়।

কমসে কম উপকারের জন্য সকালে খালি পেটে — সর্বোচ্চ উপকারের জন্য প্রত্যেক বেলা খাবারের পর।

💰 লিভারটোন কেন আপনার পুরো পরিবারের জন্য প্রয়োজন

এটি একজনের ওষুধ নয় — পুরো পরিবারের খরচ কমানোর হিসাব।

মানুষ পেটের সমস্যার জন্য আলাদা আলাদা ওষুধ খায় — গ্যাসের একটা, আমাশয়ের একটা, কোষ্ঠকাঠিন্যের একটা। কিন্তু মূল লিডার লিভারকে কিছুই দেয় না। লিভার ঠিক হয়ে গেলে পেটের ওই সমস্যাগুলোই আর হবে না — তখন আলাদা আলাদা ওষুধের খরচও লাগবে না।

প্রতি মাসে যেভাবে টাকা বাঁচবে

  1. পেটের ওষুধের খরচ বন্ধ গ্যাস্ট্রিক, আমাশয়, কোষ্ঠকাঠিন্য — আলাদা আলাদা ওষুধ আর কিনতে হবে না।
  2. ডাক্তার দেখানোর খরচ কমবে গভীর ঘুম হবে, রোগব্যাধি সহজে ধরবে না, শরীরের অন্য রোগগুলোও ধীরে ধীরে কমতে থাকবে।
  3. বাচ্চাদের চিপস-মজার খরচ বাঁচবে খিদে লাগলে বাচ্চারা ভাত-শাকসবজিই মজা করে খাবে। ক্ষতিকর জেনেও যে প্যাকেটজাত খাবার কিনে দিতে হয়, তা আর লাগবে না।
  4. খাবারে বাছবিচার থাকবে না "এটা খাব, ওটা খাব না" — একেকজনের একেক চাহিদার জন্য আলাদা বাজার করতে হবে না।
  5. দামি খাবার কিনতে হবে না সিজনের সস্তা খাবারই সবাই মজা করে খাবে, আর শক্তিশালী লিভার সাধারণ খাবার থেকেই সর্বোচ্চ পুষ্টি বের করে নেবে।
  6. বাজার খরচ কমবে — মাসে কয়েক হাজার টাকা সবার রুচি ঠিক হয়ে যাবে; আগে যে খাবার খেতে পারত না, এখন সেটাও পারবে।
  7. আয়-বরকত বাড়বে খাওয়ার পর শরীর ভারী হয়ে যাওয়া, ঠিকমতো পরিশ্রম করতে না পারা — এসব থাকবে না। সতেজ শরীরে কাজ ঠিকমতো হলে আয়ও বাড়ে।
তাই বলি — খাবার টেবিলেই যেন লিভারটোন থাকে। একজনের জন্য নয়, পুরো পরিবারের জন্য।

🎁 নিজে পরখ করে দেখুন

যাঁরা এখনো লিভারটোন খেয়ে দেখেননি, তাঁদের জন্য —

একবার খেলেই বুঝবেন — আপনি খাঁটি প্রাকৃতিক জিনিস খাচ্ছেন।

এজন্যই একবার শুরু করলে লিভারটোন ছাড়তে মন চায় না। এটি আপনার লিভারের যোগ্য সঙ্গী, উপকারী বন্ধু। 🤝


📞 অর্ডার করুন এখনই

হটলাইন: ০৯৬৬৬ ৭৯২ ৪৯২

সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন, অথবা আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি বা চেম্বার থেকেও সংগ্রহ করতে পারেন। সারা দেশে পার্সেলে পৌঁছে যাবে।

🧠 মনে রাখার মূল সুতো

উপস্থাপনায় আটকে গেলে এই ক্রমটা ধরে এগোবেন —

১. সম্ভাষণ — ৪ আকর্ষণ ২. লিডার ৩. বাবুর্চি ৪. ব্যথা হয় না ৫. ঘরের কথা ৬. দোষ আপনার না ৭. শিকড় বনাম ডাল ৮. যা যা হবে ৯. সময়ের টেবিল ১০. কাদের দরকার ১১. আপত্তির জবাব ১২. খাওয়ার নিয়ম ১৩. ট্রায়াল ও গ্যারান্টি ১৪. হটলাইন
📖

ধাপ ৩ খোলাই আছে — তবে এই অংশটি ভালোভাবে আয়ত্ত হলে তবেই এগোনোর পরামর্শ থাকবে।

🎙️ এই ধাপের অডিও পাঠাবেন যেভাবে

লেখাটি আয়ত্ত হয়ে গেলে নিজের কণ্ঠে রেকর্ড করে ইন্টারভিউ বটে পাঠিয়ে দিন। পরিচালকরা শুনে এই ধাপ ফাইনাল করবেন — ফল টেলিগ্রাম গ্রুপে জানানো হবে। শান্ত জায়গা থেকে রেকর্ড করবেন, একবার নিজে শুনে নিয়ে তবেই পাঠাবেন।

🎙️ ইন্টারভিউ বটে পাঠান
← ধাপ ১ নিয়ম ও চার ধাপ ধাপ ৩ — তৃতীয় অংশ →